ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৪, ২৯ আগস্ট ২০২৩
রাশিয়া সফরে যাচ্ছেন এরদোগান
রিসেপ তাইয়্যিপ এরদোগান ও ভ্লাদিমির পুতিন - ফাইল ছবি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে শিগগিরই মস্কো সফরে যাচ্ছেন।

সোমবার (২৮ আগস্ট) এরদোগানের দলের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করে জানান, এরদোগানের রাশিয়া সফরের লক্ষ্য শস্য চুক্তি পুনরুজ্জীবিত করা।

ক্ষমতাসীন একে পার্টির মুখপাত্র ওমর চেলিক সাংবাদিকদের বলেন, রাশিয়ার অবকাশ শহর সোচিতে উভয়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে। তুরস্ক আশা করছে এর মাধ্যমে আসন্ন খাদ্য সংকট এড়ানো যাবে।

Advertisement

এর আগে সংবাদমাধ্যম দ্য ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যাওয়ার আগে এরদোগান ৮ সেপ্টেম্বর পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন, বৈঠকের নিবিড় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে কখন কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হবে সে সম্পর্কে মুখপাত্র কিছু বলেননি।

উল্লেখ্য, কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি বিষয়ক চুক্তি করতে তুরস্ক যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনকে সহায়তা করেছিল। গত মাসে রাশিয়া জাতিসংঘ সমর্থিত চুক্তি থেকে বেরিয়ে গেলে তা পুনরুজ্জীবিত করতে তুরস্ক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: রয়টার্স, দ্য মস্কো টাইমস

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!