ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হাঙরের পিঠে চড়ে সমুদ্রে ভ্রমণ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯, ২৭ আগস্ট ২০২৩
হাঙরের পিঠে চড়ে সমুদ্রে ভ্রমণ!
ছবি: সংগৃহীত

অতিকায় এক হাঙর। সমুদ্র দানব বলে কুখ্যাতি আছে যে প্রাণীর, তার পিঠেই কি না চড়ে বসলেন এক লোক! ভাবা যায়?

সম্প্রতি এমনই এক রোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, হাঙরের পিঠে চড়ে সমুদ্রে ভ্রমণকারীর নাম জাকি আল সাবাহ। সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুর নিকটবর্তী সমুদ্রে এই সাহসী অভিযান করেন তিনি। 

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, সমুদ্রে ভেসে থাকা একটি নৌকা থেকে দৈত্যাকৃতির ওই হাঙরের পিঠে ঝাঁপ দিয়েছেন জাকি। হাঙরের পিঠে পড়েই জাপ্টে ধরেন হিংস্র মাছটিকে।

Advertisement

নির্ভীক ওই ব্যক্তির এই সমুদ্র ভ্রমণকে স্মরণীয় করে রাখতে নৌকায় অবস্থানকারীরা ভিডিও করে রাখেন। তাদের সবাইকে উত্তেজিত অবস্থায় দেখা যায়।

এ সময় জাকি আল সাবাহর এক শুভাকাঙ্ক্ষী চিৎকার দিয়ে বলে ওঠেন, সতর্ক থেকো। হিংস্র জন্তুটি তোমাকে খেয়ে নিতে পারে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টুইটারে ভিডিওটি ১৪ হাজার বার দেখেছেন দর্শকরা। ভিডিওটি দেখে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে দুঃসাহসিক এই অভিযানের প্রশংসাও করেছেন, আবার সমালোচনাও কম হয়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!