ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রিগোজিনের বিমান বিধ্বস্ত নিয়ে যা বললেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:১৩, ২৪ আগস্ট ২০২৩
প্রিগোজিনের বিমান বিধ্বস্ত নিয়ে যা বললেন জেলেনস্কি
ভলোদিমির জেলেনস্কি - ফাইল ছবি

রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের বিমান বিধ্বস্তের ঘটনায় ইউক্রেনের কোনো কিছু করার নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলোর সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। পর্তুগালের প্রেসিডেন্ট এখন কিয়েভ সফর করছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ঘটনার সঙ্গে ইউক্রেনের কোনো সম্পৃক্ততা নেই। এটা নিশ্চিত। কিন্তু  ঘটনার সঙ্গে কার হাত  আছে সেটা সবাই উপলব্ধি করতে পেরেছে বলে আমার ধারণা।

Advertisement

জেলেনস্কি এর বাইরে আর কিছু বলেননি।

ভাড়াটে সৈন্য সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন গতকাল বুধবার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন। রুশ কর্মকর্তারা এই নিশ্চিত করেছেন। 

দুই মাস আগে প্রিগোজিন ক্রেমলিনের বিরুদ্ধে এক ব্যর্থ অভুত্থানের চেষ্টা করেছিলেন। ফলে তার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠছে। উড়োজাহাজ দুর্ঘটনা কীভাবে হলো, কারণই–বা কী—এসব প্রশ্ন সামনে চলে আসছে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!