ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এ অতিবৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। বহু রাস্তা পানিতে ডুবে গেছে। নেভাদা, সান দিয়েগো, লস অ্যাঞ্জেলসসহ বেশ কয়েকটি শহরের স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
হিলারি আঘাত হানার আগেই সমুদ্র সৈকতগুলো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে, ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।
.png)
ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের জন্য অন্তত পাঁচটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সাড়ে সাত হাজারের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করেছে।