ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নতুন সরকার চায় প্রায় দুই-তৃতীয়াংশ জার্মান: জরিপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৩, ২১ আগস্ট ২০২৩
নতুন সরকার চায় প্রায় দুই-তৃতীয়াংশ জার্মান: জরিপ
ওলাফ শলৎস - ফাইল ছবি

সম্প্রতি একটি জরিপে অংশ নেয়া প্রায় ৬৪ শতাংশ জার্মান জানিয়েছে, বর্তমান সরকারে পরিবর্তন এলে জার্মানির জন্য ভালো হবে।

গত শনিবার (১৯ আগস্ট) জার্মানির বহুল প্রচারিত সংবাদপত্র বিল্ডের জন্য করা জরিপটি প্রকাশিত হয়েছে।

এর একদিন আগে প্রকাশিত আরেক জরিপে দেখা যায়, ৭০ শতাংশ উত্তরদাতা চ্যান্সেলর ওলাফ শলৎসের কাজ নিয়ে সন্তুষ্ট নয়। জরিপ পরিচালনাকারী সংস্থা ইনসার ওই জরিপের মাত্র ২২ শতাংশ উত্তরদাতা শলৎসের কাজ নিয়ে সন্তুষ্ট থাকার কথা জানিয়েছে।

Advertisement

জরিপে অংশগ্রহণকারীদের সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের জোট সরকারের সঙ্গে বর্তমান জোট সরকারের তুলনা করতে বলা হয়েছিল। মাত্র ১০ শতাংশ উত্তরদাতা মনে করছে, বর্তমান জোট সরকার ভালো করছে, আর ৪৯ শতাংশ মনে করছে খারাপ।

মার্কেলের জোট সরকারে তার দল খ্রিস্টীয় গণতন্ত্রী ইউনিয়নের (সিডিইউ) সঙ্গে ছিল সামাজিক গণতন্ত্রী এসপিডি দল, যাদের নেতৃত্বে বর্তমান জোট সরকার গঠিত হয়েছে। এই জোটে এসপিডির সঙ্গে আছে সবুজ ও ব্যবসাবান্ধব মুক্ত গণতন্ত্রী এফডিপি দল।

জোট সরকারের জন্য আরো খারাপ খবর

জার্মানির পাবলিক ব্রডকাস্টার জেডডিএফের জন্য করা জরিপেও বর্তমান চ্যান্সেলর শলৎসের প্রতি ভোটারদের অসন্তোষ দেখা গেছে। ৫১ শতাংশ উত্তরদাতা তার কাজ নিয়ে খুশি নয়। ৫৮ শতাংশ উত্তরদাতা মনে করছে, বর্তমান সরকার ভালো কাজ করছে না।

তবে শলৎসের জন্য একটি ভালো খবর হচ্ছে, অর্ধেকের বেশি উত্তরদাতা মনে করছে, বিরোধী রক্ষণশীলদের নেতৃত্বে সরকার গঠিত হলেও তারা এর চেয়ে ভালো করতে পারত না।

এসপিডি'র দুরবস্থা

শলৎসের এসপিডি দলের প্রতিও সমর্থন অনেক কমেছে। এখনই নির্বাচন হলে দলটি মাত্র ১৯ শতাংশ ভোট পাবে। সবুজ দল পাবে ১৫ শতাংশ, আর এফডিপি ৭ শতাংশ। অন্যদিকে সিডিইউ/সিএসইউ পাবে ২৬ শতাংশ ও অভিবাসনবিরোধী এএফডি পাবে ১৯ শতাংশ ভোট। ২০২১ সালের নির্বাচনে এএফডি ১০.৩ শতাংশ ভোট পেয়েছিল। সাম্প্রতিক সময়ে তাদের প্রতি সমর্থন সর্বোচ্চ ২১ শতাংশ উঠেছিল।

এএফডির নেতা টিনো শ্রুপাল্লা বলেন, সিডিইউ নেতা ফ্রিডরিশ ম্যার্ৎস এএফডির সমর্থন অর্ধেক করতে চেয়েছিলেন। কিন্তু এএফডির সমর্থন দ্বিগুণ হয়েছে।

সূত্র: ডয়চে ভেলে

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!