ওয়াশিংটন থেকে যাওয়া ওই নারীর নাম মালা। তার বন্ধুর নাম গৌরব। থাকেন স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। এত দূর থেকে যাওয়ার পর মালা জানতে পারেন যার বিয়েতে তিনি এসেছেন সে বন্ধু নয়।
তবে সঙ্গে সঙ্গে মালাই ওই বিয়ের অনুষ্ঠান থেকে চলে যায়নি। বিয়ের অনুষ্ঠানের ভিডিও করা শুরু করেন তিনি। ভিডিওতে কনের ভাইকে ঠাট্টা করে বলতে শোনা যায়, আপনি যুক্তরাষ্ট্র থেকে স্কটল্যান্ডে এসেছেন ভুল বিয়েতে যোগ দেওয়ার জন্য? জবাবে হাসতে হাসতে মালা বলেন, ‘হ্যাঁ, কথা সত্য।’ এ সময় বর ও কনের সঙ্গেও দেখা করেন তিনি। পরে ছোটের নিজ বন্ধুর বিয়েতে।
.png)
মালা বলেন, তিনি যে বিয়েতে অংশ নিয়েছিলেন সেখান থেকে কিছু দূরেই তার বন্ধু গৌরবের বিয়ের আয়োজন চলছিল। শেষ পর্যন্ত গৌরবের বিয়েতে পৌঁছান মালা। তার ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে ভারতীয় পোশাক পরে পাঞ্জাবি ও স্কটিশ গানে নাচছেন অতিথিরা।
মালা ভুল করে যে বিয়েতে অংশ নিয়েছিলেন সেই বিয়েতে বর স্টিফেন ও কনে কাইটলিনকে এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন তিনি।