পুলিশ জানিয়েছে, পিটিয়ে যাদের হত্যা করা হয়েছে তাদের ছেলে প্রতিবেশী এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার প্রতিবেশীদের দ্বারা মারধরের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্বাস ও তার স্ত্রী কামরুল নিসা। তাদেরকে পিটিয়ে হত্যা করার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
.png)
সীতাপুর পুলিশের সুপারিয়েটেনডেন্ট চাকরেশ মিশ্রা জানান, কয়েক বছর আগে আব্বাসের ছেলে প্রতিবেশী এক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় মামলা দায়ের করলে আব্বাসের ছেলেকে জেলে নেয়া হয়।
কয়েক দিন আগে আব্বাসের ছেলে জেল থেকে ছাড়া পায়। এরপরই প্রতিবেশীরা তাদের হত্যার পরিকল্পনা করে।
স্থানীয়রা জানান, আব্বাসের ছেলের শওকত রামপাল প্রতিবেশী এক মেয়ে রুবির সঙ্গে প্রেম করে। পরে ২০২০ সালে তাকে নিয়ে সে পালিয়ে যায়। সে সময়ে রুবি প্রাপ্ত বয়স্ক না হওয়াতে মামলা করলে পুলিশ শওকতকে জেলে নেয়। পরে জেলে থেকে ছাড়া পাওয়ার পর চলতি বছরের জুনে সে রুবিকে বিয়ে করে।