শনিবার (১৯ আগস্ট) এ মৃত্যুর ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় প্রধান শহর নাবলুসের মূল প্রবেশদ্বারগুলো বন্ধ করে দিয়েছে। শুধু তা-ই নয়, সেনাবাহিনী সেখানে সন্দেহভাজন আক্রমণকারীদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে, যার ফলে ব্যবসায়ীরা দোকান বন্ধ করতে বাধ্য হয়েছেন ।
.png)
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি গ্রাম হুওয়ারায় বা তার আশপাশে একটি গাড়ি ধোয়ার সময় দুই ইসরায়েলি নাগরিকের ওপর হামলা চালানো হয়। ওই এলাকায় এর আগেও ইসরায়েলি নাগরিকদের ওপর প্রাণঘাতী হামলা হয়েছে।