১৯৮৬ সালে নিউজিল্যান্ডে অকল্যান্ডে একটি বাড়িতে এক ব্যক্তিতে ছুরিকাঘাতে হত্যার দায়ে অ্যালেন হলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
পরে তদন্ত করে জানা গেছে ওই হত্যাকাণ্ডে অ্যালেন হক জড়িত না। তবে সে সময়ে হত্যাকারীর সম্পর্কে যে বর্ণনা দেওয়া হয়েছিল তাতে হলকে সন্দেহ করা হয়। পরে ১৯৯৪ সালে হলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এরপর ২০১২ সালে তাকে আবার জেলে নেয়া হয়। পরবর্তীতে তার অবস্থা বিবেচনা করে গত বছর মুক্তি দেওয়া হয়।
.png)
নিউজিল্যান্ডের সুপ্রিম কোর্ট এই রায়কে ভুল বলে উল্লেখ করেছেন। ফলে এ ভুলের দায়ে ওই ব্যক্তিকে ৩০ লাখ মার্কিন ডলার জরিমানা প্রদান করার নির্দেশনাও দিয়েছেন। এমন ভুলের জন্য নিউজিল্যান্ড সরকার ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়েছেন।
অ্যালেন হলের পরিবার জানিয়েছে, যখন অ্যালেনকে গ্রেপ্তার করা হয় তখন তার বয়স ছিল ২৪ বছর। এখন তার বয়স ৬১ বছর।
সূত্র: গাল্ফ নিউজ