জানা গেছে, এতে কেউ হতাহত না হলেও দেখা দিয়েছে নানা কৌতূহল। কোথা থেকে পড়ল এই বরফের বল। উড়োজাহাজ থেকে, নাকি অন্য কিছু? মাটিতে পড়ার পর বরফ বলটি ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। চারদিকে এর ছোট ছোট খণ্ড ১৬০ ফুট দূর পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে।
বেলভোর পার্ক গলফ ক্লাবের তত্ত্বাবধায়ক ডিলান নাইট বলেন, মঙ্গলবার সকাল সাতটার দিকে তিনি ওই বরফ পড়ার খবর পান। প্রাথমিকভাবে তিনি মনে করেছিলেন, রাতভর ঠান্ডায় মাঠে পানি দেওয়ার কৃত্রিম যন্ত্রগুলো জমে ওই বরফের সৃষ্টি হয়েছে। তবে ঘটনাস্থলে বৃহৎ আকারের বরফ বল দেখে তার সে ভাবনা পাল্টে যায়। তিনি বলেন, যেখানে বরফ বলটি পড়েছে, সেখানে মাটি ৮ ইঞ্চি দেবে গেছে। এর থেকে ধারণা করা যায়, এটি আকাশের অনেক উঁচু থেকে পড়েছে।
.png)
ডিলান নাইট বলেন, কোথা থেকে এই বরফ বল এলো, এ নিয়ে তাদের মধ্যে অনেক আলোচনা–পর্যালোচনা হয়েছে। অবশেষে তারা ধারনা করছেন, এটি উড়োজাহাজ থেকে পড়েছে।
উড়ন্ত অবস্থায় উড়োজাহাজ থেকে বরফ পড়াকে মেগাক্রাইওমিটিওরস বলা হয়। বিভিন্ন সময়ে মাটিতে এমন বরফ পড়ার ঘটনা ঘটে।
উড়োজাহাজ চলাচলবিশেষজ্ঞ জিওফ্রে টমাস বলেন, বাণিজ্যিক ফ্লাইটগুলো থেকে ‘ডি-আইসিং’–পদ্ধতি ব্যবহার করে বরফ ফেলা হয়। তবে মাটিতে পড়ার আগেই ওই বরফ গলে যাওয়ার কথা। তিনি বলেন, এমন বরফ কোনো ব্যক্তির ওপর পড়েছে, তা তিনি কখনো শোনেননি। তবে এমনটি যে কখনো ঘটবে না, তাও বলা যাচ্ছে না।