এক বিবৃতিতে নাইজারের ন্যাশনাল গার্ড হাই কমান্ড জানিয়েছে, রোববার দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরের কাছে সন্দেহভাজন জঙ্গিরা মোটরসাইকেলে এসে সেনাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সেনারা পাল্টা জবাব দিলে দুইপক্ষের মধ্যে তুমুল লড়াই বেধে যায়। এ ঘটনায় ৬ সেনা ও ১০ সন্ত্রাসী নিহত হয়েছে।
সানামের অবস্থান এমন একটি এলাকায় যেখানে নাইজার সীমান্তের সঙ্গে মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত মিলেছে। আর এ অঞ্চলে জঙ্গি হামলা খুব সাধারণ ঘটনা। এর আগে একই এলাকায় গত ৯ আগস্ট জঙ্গি হামলায় পাঁচ সেনা নিহত হয়।
.png)
উল্লেখ্য, গত ২৬ জুলাই এক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মোহাম্মেদ বাজাউমকে ক্ষমতাচ্যুত করে দেশটির শাসন ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী।