ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে ২ লাখ আর্টিলারি শেল পাঠালো ইইউ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৮, ১২ আগস্ট ২০২৩
ইউক্রেনে ২ লাখ আর্টিলারি শেল পাঠালো ইইউ
ছবি: সংগৃহীত

ইউক্রেনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় গোলাবারুদ পৌঁছে দেওয়ার জন্য একটি পরিকল্পনার আওতায় কিয়েভকে ২ লাখ ২৩ হাজার ৮০০ আর্টিলারি শেল পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

জোটটির পরিকল্পনা অনুযায়ী, ইউক্রেনে ১০ লাখ আর্টিলারি রাউন্ড সরবরাহ করবে তারা। সেই পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে এসব অস্ত্র পাঠালো ইইউ।

চলতি বছরের শুরুর দিকে ২৭ দেশ নিয়ে গঠিত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউক্রেনে আর্টিলারি শেল সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল। এ সময় কিয়েভের বাহিনী শেলের অভাবে ভুগছিল।

Advertisement

ইইউ’র পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ মাসে ১০ লাখ আর্টিলারি রাউন্ড পাঠাবে তারা। এ জন্য গুনতে হবে ২.১৮ বিলিয়ন ডলার। 

ইইউ মুখপাত্র পিটার স্ট্যানো বলেন, ‘সদস্য দেশগুলো প্রায় ২ লাখ ২৩ হাজার ৮০০টি আর্টিলারি শেল সরবরাহ করেছে। এ ছাড়া বিভিন্ন ধরনের ২ হাজার ৩০০টি ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে ইউক্রেনে।’

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!