ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬, ১০ আগস্ট ২০২৩
ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প
ফাইল ফটো

ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের শহর তুয়ালে এ ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯০ কিলোমিটার ছিল এর গভীরতা। 

তুয়াল শহরটি কেই দ্বীপপুঞ্জে অবস্থিত। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অবস্থানে থাকায় ইন্দোনেশিয়া অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি দেশ। সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ভূমিকম্প
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!