মোহাম্মদ বাজুমের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য গত রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইকোওয়াস। এরই মধ্যে সে সময়সীমা পার হয়েছে। কিন্তু বাজুমকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া তো হয়নি বরং জান্তা সরকার দেশটির আকাশসীমা বিমান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইকোওয়াস জোটের সেনাবাহিনীর প্রধানেরা ২৫ হাজার সেনা নিয়ে নাইজারে সামরিক হস্তক্ষেপে সম্মত হয়েছেন। এই জোটের বিভিন্ন দেশের সেনাদের নিয়ে ২৫ হাজারের যৌথ বাহিনী গড়ে তোলা হবে।
.png)
ফরাসি গণমাধ্যম জানিয়েছে, প্রয়োজনীয় ২৫ হাজার সেনার অর্ধেকেরও বেশি সেনেগাল, বেনিন ও আইভরি কোস্ট থেকেই সংগ্রহ করতে পারবে নাইজেরিয়া। বলা হচ্ছে, এই সামরিক আগ্রাসনে নাইজেরিয়া নেতৃত্ব দেবে।
তবে ইকোয়াসের হামলা পরিকল্পনার বিরোধিতা করে এক সময় জোটবাহিনীর কমান্ডার হিসেবে কাজ করা নাইজার সেনাপ্রধান চিয়ানির প্রতি সমর্থন জানিয়েছে দুই প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসো।
সূত্র: পার্সটুডে