ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

২০০ ফুট উঁচুতে আচমকা বিকল রোলারকোস্টার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৮, ৭ আগস্ট ২০২৩
২০০ ফুট উঁচুতে আচমকা বিকল রোলারকোস্টার
ছবি: সংগৃহীত

২০০ ফুট উঁচুতে গিয়ে আচমকাই বিকল হয়ে গেল রোলারকোস্টার। পর্যটকদের নিয়ে ৯০ ডিগ্রি কোণে ঝুলছিল রেকটি। আতঙ্কে চিৎকার করছিলেন পর্যটকরা। অবশেষে অনকেক্ষণ ধরে চেষ্টার পর তাদের উদ্ধার করা হয়। রোলারকাস্টারের পাশে থাকা সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয় পর্যটকদের।

সম্প্রতি ভয়ানক এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়াহোর স্যানডাস্কির বিনোদন পার্ক সিডার পয়েন্টে। এই পার্কে ম্যাগনাম এক্সএল-২০০ নামে দুইশো ফুটেরও বেশি উঁচু একটি রোলারকোস্টার রয়েছে। এত উচ্চতার জন্য গিনেজ বুকে রেকর্ডও রয়েছে এই রোলারকোস্টারের। ফলে স্বাভাবিক ভাবেই এই রোলারকোস্টারের জনপ্রিয়তা অনেক বেশি।

সিডার পয়েন্ট-এর ওয়েবসাইট বলছে, এই রোলারকোস্টারটি ১৯৮৯ সালে চালু করা হয়। এটি সবচেয়ে দ্রুত এবং উঁচু রোলারকোস্টার।

Advertisement

সিডার পয়েন্ট সূত্রে খবর, এই ঘটনায় কোনও পর্যটক আহত হননি। পার্কের কর্মীরাই যাত্রীদের নিরাপদে নীচে নামিয়ে আনেন। এই ঘটনার পর কয়েক দিন বন্ধ রাখা হয় ওই রোলারকোস্টার।

পার্ক কর্তৃপক্ষের দাবি, যান্ত্রিক সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে। তবে আর কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

দিন কয়েক আগে ঠিক একই রকম ঘটনা ঘটেছিল যুক্তরাজ্যের একটি বিনোদন পার্কে। চলতে চলতেই হঠাৎ মাঝপথে আটকে গিয়েছিল রোলারকোস্টার। ৭২ ফুট উঁচুতে সেই রোলারকোস্টারে আটকে ছিলেন পর্যটকরা। শেষমেশ বেশ কিছুক্ষণের চেষ্টায় দড়ি বেঁধে পর্যটকদের নীচে নামানো হয়।

দেশটির সাউথএন্ডে সমুদ্রের ধারে ‘অ্যাডভেঞ্চার আইল্যান্ড’ নামে একটি জনপ্রিয় রিসোর্ট রয়েছে। সেখানে ‘দ্য রেজ’ নামে রোলারকোস্টারটি বেশ জনপ্রিয়। সেখানেই এই ঘটনা ঘটেছিল।

সূত্র: সিবিএস নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!