ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাল্টিক সাগরে রাশিয়ার বিশাল নৌ-মহড়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১১, ৩ আগস্ট ২০২৩
বাল্টিক সাগরে রাশিয়ার বিশাল নৌ-মহড়া শুরু
ছবি: সংগৃহীত

রাশিয়ার নৌবাহিনী বাল্টিক সাগরে বড় ধরনের নৌমহড়া শুরু করেছে। ৫০টি যুদ্ধজাহাজ ও ৩০টি জঙ্গিবিমানের অংশগ্রহণে অনুষ্ঠানরত এ মহড়ায় তাজা গোলাগুলি ব্যবহার করা হচ্ছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, বাল্টিক সাগরে ‘ওশ্যান শিল্ড-২০২৩’ নৌমহড়া শুরু হয়েছে। মহড়ায় রাশিয়ার বাল্টিক নৌবহরের ৩০টি যুদ্ধজাহাজের পাশাপাশি ২০টি সহযোগী নৌযান এবং ৩০টি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মহড়ায় ৬,০০০ নৌসেনা অংশ নিচ্ছে এবং এতে তাজা গুলি ব্যবহার করে অন্তত ২০০টি সামরিক অনুশীলনের পরিকল্পনা করা হয়েছে। বাল্টিক সাগরের একই এলাকায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর মহড়ার প্রতিক্রিয়ায় রাশিয়া মাঝেমধ্যে ওই সাগরে মহড়া চালায়। এছাড়া, রাশিয়া এমন সময় এবারের মহড়া চালাচ্ছে যখন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ন্যাটো জোটের সঙ্গে রাশিয়ার টানাপোড়েন তুঙ্গে রয়েছে।

Advertisement

ইউক্রেনে রাশিয়া যে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে তাতে ক্রিমিয়া উপত্যকায় মোতায়েন রুশ সেনাবাহিনীর পাশাপাশি রাশিয়ার নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!