ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সৌদি আরবে বাড়িতে আগুন লেগে চার ভাই-বোনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩, ৩১ জুলাই ২০২৩
সৌদি আরবে বাড়িতে আগুন লেগে চার ভাই-বোনের মৃত্যু
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলের আল আহসা শহরের একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগলে ভেতরে থাকা চার শিশু ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ঘটনার সময় শিশুদের মা-বাবা বাসায় ছিলেন না।

জানা যায়, রোববার ভোররাতে ন্যাশনাল জাস্টিস ক্লাবের ফেন্সিং প্রশিক্ষক আলী বিন ইব্রাহিম আল ওবায়েদের বাড়িতে আগুন লাগে। এ সময় তার চার সন্তান হেবা (১০), হোসেন (৯), লিয়ান (২) ও রাহাফ (১) ঘরে ঘুমিয়ে ছিল। মর্মান্তিক এই ঘটনার সময় বাবা-মা কোথায় ছিলেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

Advertisement

ধারণা করা হচ্ছে, বাড়ির নিচতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল এবং দ্রুতই তা দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে, যেখানে শিশুরা ঘুমাচ্ছিল। আগুনের ধোঁয়ায় শিশুরা ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে মারা যায়।

আল ওবায়েদ বলেন, এটি সৃষ্টিকর্তার ইচ্ছা এবং আমাদের ধৈর্য ধরা ছাড়া আর কিছুই করার নেই।

সৌদি ফেন্সিং ফেডারেশন তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের মাধ্যমে আল ওবায়েদ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!