সংস্থাটি বিবৃতিতে জানায়, আমরা নিশ্চিত আমাদের পরিচালকের স্ত্রী অ্যালিক্স ডরসেনভিল ও তার সন্তান গত বৃহস্পতিবার অপহৃত হন। ওইদিন সকালে পোর্ট ও প্রিন্সের কাছে আমাদের কমিউনিটি মিনিস্ট্রিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। বিবৃতিতে শিশুটির বয়স উল্লেখ করা হয়নি।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বিবৃতিতে জানান, হাইতিতে দুই মার্কিন নাগরিক অপহরণের ঘটনায় আমরা অবগত আছি। এ বিষয়ে হাইতি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
.png)
ক্যারিবীয় দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি ২০২১ সালের নিজ বাড়িতে খুন হন। ওই ঘটনার পর দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতির দিকে যায়।