ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

থাইল্যান্ডে ভয়াবহ আগুন, বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:২৭, ২৯ জুলাই ২০২৩
থাইল্যান্ডে ভয়াবহ আগুন, বহু হতাহত
ছবি: সংগৃহীত

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে একটি আতশবাজির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একশরও বেশি মানুষ আহত হয়েছেন। খবর গার্ডিয়ানের।

শনিবার দেশটির নারাথিওয়াত প্রদেশের সুনগাই কুলোক শহরে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণের পর এ ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে গার্ডিয়ান জানায়, যে ভবনে আতশবাজির গুদামটি ছিল সেটি নির্মাণাধীন ভবন ছিল। আর ঐ ভবনে লোহার ঝালাইয়ের কাজ চলার সময় দুর্ঘটনা ঘটতে পারে।

Advertisement

নারাথিওয়াতের গভর্নর সানান পোঙ্গাকসর্ন বলেন, সুনগাই কুলোকে একটি আতশবাজির গুদামে আজ বিকেলে বিস্ফোরণ হয়। সর্বশেষ মৃতের সংখ্যা হলো ৯ এবং আহতের সংখ্যা ১১৫।

তিনি আরো বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে আছে। প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে বিস্ফোরণের কারণ ছিল ঝালাইয়ের কাজের একটি ত্রুটি। ভবনটি নির্মাণাধীন ছিল।

এদিকে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিতে দেখা যায়, একটি ভবন থেকে আকাশে বড় আকারের ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। বিস্ফোরণের প্রভাবে কয়েকটি দোকান, বাড়ি এবং যানবাহন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু বাড়ি আগুনে ঝলসে গেছে আর কয়েকটির ছাদ উড়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!