ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চাঁদা তুলে লটারির টিকিট কিনে রাতারাতি কোটিপতি ১১ নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৫, ২৮ জুলাই ২০২৩
চাঁদা তুলে লটারির টিকিট কিনে রাতারাতি কোটিপতি ১১ নারী
ছবি: সংগৃহীত

চাঁদা তুলে মাত্র ২৫০ রুপির একটি লটারির টিকিট কিনেছিলেন ১১ নারী। সেই লটারির টিকিটেই রাতারাতি কোটিপতি হয়ে গেছেন তারা সবাই।

বৃহস্পতিবার (২৭ জুলাই) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে ২৫০ রুপির একটি লটারির টিকেট কেনার সিদ্ধান্ত নেন হরিয়ানা রাজ্যের ওই ১১ নারী। কিন্তু একা ২৫০ রুপি খরচ করার সামর্থ্য ছিল না কারও। ফলে চাঁদা তুলে একটি টিকিট কেনেন তারা। আর এতেই বাজিমাত হয়। লটারিতে তারা সবাই মিলে জিতেছেন ১০ কোটি রুপি।

ওই ১১ নারী হরিয়ানার পারাপ্পানানগাদি পৌরসভায় ময়লা ও আবর্জনা পরিশোধন বিভাগে কাজ করেন। যে ১১ জন টিকেট কিনেছিলেন তাদের মধ্যে একজনের কাছে কোনো অর্থই ছিল না। ফলে তিনি পরিচিত একজনের কাছ থেকে ধার নিয়ে লটারির টিকেটের টাকা দিয়েছিলেন।

Advertisement

ওই ১১ নারীর পক্ষে টিকেটটি কিনেছিলেন রাধা নামের একজন। তিনি বলেছেন, ‘আমরা আগেও চাঁদা তুলে লটারির টিকেট কিনেছি। কিন্তু এবারই প্রথমবার আমরা এই বড় পুরস্কার জিতলাম।’

গত বুধবার কেরালা লটারি বিভাগ বিজয়ী টিকিটের নম্বর ঘোষণা করে। এরপর ওই নারীরা জানতে পারেন তারাই সেই সৌভাগ্যবান বিজয়ী। 

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!