ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ফোন চোরের প্রেমে পড়লেন নারী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১৯, ২৬ জুলাই ২০২৩
ফোন চোরের প্রেমে পড়লেন নারী!
এমান্যুয়েলা ও তার সেই ‘মোবাইল চোর’ প্রেমিক - ফাইল ছবি

বিশ্বের কমবেশি সব দেশেই মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। তবে সেই চোরের সঙ্গে ভুক্তভোগীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠার মতো ঘটনা সচরাচর দেখা যায় না। তবে এমনই ঘটনা ঘটেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের এক নারীর সঙ্গে।

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের খবরে জানা যায়, ওই নারীর নাম এমান্যুয়েলা। নিজের প্রথম প্রেম সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, যেখানে সে থাকতো। দুর্ভাগ্যবশত আমি চুরির শিকার হই।

সাক্ষাৎকার দেওয়ার সময় এমান্যুয়েলার পাশেই ছিলেন তার প্রেমিক। তিনিও জানিয়েছেন কীভাবে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লেন তারা।

ওই যুবক বলেন, আমি খুব খারাপ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছিলাম। কারণ আমার কোনো প্রেমিকা ছিল না। আমি ফোনে যখন ওর ছবি দেখলাম, তখন নিজেই নিজেকে বললাম, কী সুন্দরী নারী! তুমি এমন সুন্দরী প্রতিদিন দেখবে না।

তখন থেকেই সেই নারীর ফোন চুরি করা নিয়ে আক্ষেপ হতে থাকে যুবকের।

এই পর্যায়ে সাক্ষাৎকারগ্রহীতা মজার ছলে জিজ্ঞেস করেন, তার মানে, আপনি প্রথমে তার ফোন চুরি করলেন, এরপর মন?

জবাবে সেই চোর যুবক বলেন, ঠিক তাই!

জানা যায়, এ যুগল গত দুই বছর ধরে প্রেম করছেন। তবে সেই নারীর বাবা-মা একসময়ের ফোন চোরের সঙ্গে সন্তানের সম্পর্ক মেনে নিয়েছেন কি না, তা পরিষ্কার নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে সেই সাক্ষাৎকারের ভিডিও। এতে প্রতিক্রিয়া জানিয়েছেন হাজার হাজার মানুষ।

একজন লিখেছেন, প্রথমে কৌতুক মনে হচ্ছিল... কিন্তু এটি সত্য।

আরেক ব্যক্তির মন্তব্য, ভালোবাসায় সবই সম্ভব।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!