ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনকে এবার ন্যানো ড্রোন দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২০, ২৬ জুলাই ২০২৩
ইউক্রেনকে এবার ন্যানো ড্রোন দিচ্ছে যুক্তরাষ্ট্র
‘ব্ল্যাক হর্নেট’ ন্যানো ড্রোন - ফাইল ছবি

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনের জন্য আরো ৪০ কোটি ডলারের অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২৫ জুলাই) দেশটি ঘোষণা দিয়েছে, এই সহযোগিতার আওতায় আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, সাঁজোয়া যান ও ছোট ড্রোন পাঠানো হবে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের চলমান পাল্টা আক্রমণকে শক্তিশালী করতে ওয়াশিংটন এই সহযোগিতা পাঠাচ্ছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, নতুন সহায়তা প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, মার্কিন ব্ল্যাক হর্নেট নজরদারি ড্রোন। এই ড্রোনটি তৈরি করেছে টেলিডাইন এফএলআইআর ডিফেন্স। যেটি টেলিডাইন টেকনোলজির একটি অংশ। হর্নেট ন্যানো ড্রোন যা দিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়।

Advertisement

ব্ল্যাক হর্নেট ন্যানো ড্রোনটি নরওয়ের প্রক্স ডাইনামিক্স এএস দিয়ে তৈরি। এটি একটি মনুষ্যবিহীন মাইক্রো সামরিক আকাশযান। এর দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার। যা ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে ২ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। এটি বর্তমানে নরওয়ে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির সশস্ত্র বাহিনী ব্যবহার করছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!