জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও উত্তর কোরিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের কথা জানিয়েছে।
দুটিই জাপানের বাণিজ্যক অঞ্চলের বাইরে পড়েছে। এর ফলে দক্ষিণ কোরীয় দ্বীপে উত্তেজনা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে- উত্তর কোরিয়ার এই জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র তাদের সামরিক প্রস্তুতি বাড়ানোর পদক্ষেপ নেবে।
.png)
উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গেও দেশটির উত্তেজনার পারদ বেড়েছে। এর মূল কারণ উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি।
গত বছর উত্তর কোরিয়া নিজেকে একটি ‘পারমাণবিক শক্তিধর দেশ’ হিসেবে ঘোষণা করে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এরপর তার দেশের সামরিক বাহিনীকে একটি ‘প্রকৃত যুদ্ধের’ প্রস্তুতির জন্য মহড়া জোরদারের নির্দেশ দেন।
সূত্র: আল জাজিরা