ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বোনের শিরশ্ছেদ করে মাথা নিয়ে থানায় গেলেন ভাই

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০১, ২২ জুলাই ২০২৩
বোনের শিরশ্ছেদ করে মাথা নিয়ে থানায় গেলেন ভাই
প্রতীকী ছবি

প্রেম করার অপরাধে আপন বোনের শিরচ্ছেদ করলো ভাই। আর সেই কাটা মাথা নিয়ে থানায় পুলিশের কাছে আত্নসমর্পণ করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, স্থানীয় সময় শুক্রবার উত্তরপ্রদেশের ফতেহপুরের মিথুয়ারা গ্রামে এ নির্মম ঘটনা ঘটে। সেই গ্রামের ১৮ বছর বয়সী তরুণী আসিফার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল চাঁদ বাবু নামক এক যুবকের। কয়েকদিন আগে পালিয়েও যান তারা। কিন্তু আসিফার পরিবার অভিযোগ জানালে চাঁদকে আটক করে পুলিশ।

প্রেমিকের সঙ্গে বোনের পালিয়ে যাওয়া নিয়ে ক্ষুব্ধ হন আসিফার ২২ বছর বয়সী ভাই রিয়াজ। এ নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আসিফ তার ছোট বোনকে ধারালো ছুরি দিয়ে শিরশ্ছেদ করে হত্যা করেন।

Advertisement

স্থানীয় পুলিশের এসপি আশুতোষ মিসরা জানান, বোনের কাটা মাথা হাতে নিয়ে থানার দিকে আসার পথেই রিয়াজকে আটক করে পুলিশ। তাকে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে আসিফার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

অভিযুক্ত রিয়াজকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: শিরশ্ছেদ
লিংক সফলভাবে কপি হয়েছে!