পুলিশ জানায়, প্যারিস থেকে বেঙ্গালুরুগামী এয়ার ফ্রান্সের বিমানে গত ১৫ জুলাই ঐ কাণ্ড হয়েছে। ভেঙ্কট মোহিত আচারি নামের ঐ যাত্রী মাতাল ছিলেন না। তাবে তার মানসিক সমস্যা রয়েছে। সে কারণে আপৎকালীন দরজার লক খোলার চেষ্টা করেছিলেন।
আরো জানা গেছে, বিমানের আপৎকালীন দরজার লক খোলার চেষ্টা দেখে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দেন ঐ বিমানের কর্মীরা। সেই রিপোর্টের ভিত্তিতে বেঙ্গালুরু বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
.png)