ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ, মার্কিন নাগরিক আটক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৬, ১৮ জুলাই ২০২৩
উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ, মার্কিন নাগরিক আটক
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সীমান্ত অতিক্রম করায় এক মার্কিন নাগরিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) জাতিসংঘের একটি সংস্থা এই তথ্য জানিয়েছে।

জাতিসংঘ কমান্ড বেসামরিকীকরণ ও যৌথ নিরাপত্তা অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে। এই অঞ্চলটি উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে।

Advertisement

সংস্থাটি জানিয়েছে, উত্তর কোরিয়ায় আটক হওয়া ব্যক্তির বৈধ অনুমতি ছিল না।

সংস্থাটি বলেছে, অনুমতি না থাকা এক মার্কিন নাগরিক সামরিক সীমানা রেখা অতিক্রম করে উত্তর কোরিয়ায় প্রবেশ করেছে। আমরা ধারণা করছি তাকে উত্তর কোরিয়ার কাস্টডিতে রাখা হয়েছে। বিষয়টি সমাধানে আমরা কাজ করছি।

বেসামরিকীকরণ অঞ্চলটি দুই কোরিয়ার সীমান্ত হিসেবে কাজ করে এবং বিশ্বের মধ্যে অন্যতম সুরক্ষিত অঞ্চল।

এখানে স্থল মাইন পুঁতে রাখা আছে, চার পাশে বৈদ্যুতিক ও কাঁটাতারের বেড়া এবং নজরদারি ক্যামেরা স্থাপন করা আছে। রয়েছে সশস্ত্র রক্ষী, যাদের দিনের ২৪ ঘণ্টা সতর্ক থাকার কথা।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!