ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২১, ১৭ জুলাই ২০২৩
ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনায় ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার মধ্যরাতের পরপরই ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএসের তথ্যানুযায়ী, স্থানীয় সময় রাত ১২টা ৫ মিনিটে অনুভূত ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নিউকুইনের লংকোপু শহরের কাছে, ভূপৃষ্ঠের ১৭১ দশমিক ৪ কিলোমিটার গভীরে। এর কম্পন চিলিতে ৬০০ কিমি এলাকা জুড়ে অনূভূত হয়। 

এদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪।

Advertisement

ভূমিকম্পে কেউ হতাহত হয়েছে কিনা বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি-না সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে রোববার ভোরে যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪।  ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রো আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!