রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেছেন, যদি তারা আমাদের বিরুদ্ধে এ বোমা ব্যবহার করে তাহলে অবশ্যই পাল্টা পদক্ষেপ হিসেবে এটি ব্যবহারের অধিকার রাখি। পুতিনের এ ভাষণ রোববার দেশটিতে সম্প্রচার হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে কিয়েভ সরকার জানিয়েছে তারা শুধু রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে এই বোমা ব্যবহার করবে।
.png)
এর আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাস্টার বোমা ১০০টির বেশি দেশ নিষিদ্ধ করেছে। কারণ, এ বোমা বেসামরিক মানুষের জন্য বড় বিপদ ডেকে আনে। ক্লাস্টার বোমা বলতে সাধারণত অনেকগুলো ছোট ছোট বোমাকে বোঝায়- যা লক্ষ্যবস্তুতে একসঙ্গে নিক্ষেপ করা হয়। এতে বিস্তৃত অঞ্চল জুড়ে নির্বিচারে হত্যা করা যায়।