ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জমিতে চাষে ব্যস্ত কৃষকের সামনে হঠাৎ হাজির বাঘ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২৬, ১৫ জুলাই ২০২৩
জমিতে চাষে ব্যস্ত কৃষকের সামনে হঠাৎ হাজির বাঘ!
ধানক্ষেতে বাঘ - ফাইল ছবি

চিড়িয়াখানায় রাখা বাঘের গর্জনেই মানুষ ভয় পায়। এমন পরিস্থিতিতে একটু ভেবে দেখুন তো, আপনার সামনে হঠাৎই একটি বাঘের অবাধ বিচরণ হলে কী অবস্থা হবে। অনেক সময় জঙ্গল সাফারিতেও বাঘের গর্জন শুনে থাকবেন অনেকেই। কিন্তু একদম খোলা জায়গায় এক কৃষককে মুখোমুখি হতে হল একটি প্রকাণ্ড বাঘের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, একটি বাঘ ধানক্ষেতে ঘুরে বেড়াচ্ছে। ঠিক সেই সময় বাঘের পিছনে একজন কৃষককে ট্রাক্টর দিয়ে তার জমি চাষ করতে দেখা যায়।

ভিডিওটি দেখে মনে হচ্ছে, বাঘ বা কৃষক কেউই একে অপরকে দেখতে পায়নি। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের পিলিভীত জেলার বলে জানা গিয়েছে। গত এক মাস ধরে উত্তরপ্রদেশের এই এলাকায় বাঘের দেখা পাওয়া যাচ্ছে।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওতে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এর আগে পিলিভীত টাইগার রিজার্ভ এলাকা সংলগ্ন এলাকায় মাঠে কাজ করা এক কৃষককে বাঘটি অতর্কিত আক্রমণ করে। এ হামলায় ঘটনাস্থলেই ওই কৃষকের মৃত্যু হয়।’

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!