ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অশালীন ছোঁয়া ১০ সেকেন্ডের কম হলে তা অপরাধ নয়, রায় আদালতের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১৮, ১৪ জুলাই ২০২৩
অশালীন ছোঁয়া ১০ সেকেন্ডের কম হলে তা অপরাধ নয়, রায় আদালতের
ছবি: সংগৃহীত

পাবলিক ট্রান্সপোর্ট কিংবা ফুটপাত—প্রতিটি জায়গায়ই ঘটে যৌন হয়রানির ঘটনা। বিশেষ করে নারীদেরকে ইচ্ছেকৃতভাবে ছুঁয়ে দেওয়ার ঘটনাই বেশি ঘটে। তবে ১০ সেকেন্ডের কম সময় অশালীনভাবে ছুঁলে তাকে ধর্ষণ বা হয়রানি বলা যাবে না!

সাম্প্রতিক এক মামলায় ইতালীয় আদালতের বিচারপতি রায় দেন, ১০ সেকেন্ডের কম সময় অশালীনভাবে ছুঁলে তাকে ধর্ষণ বলা যাবে না। ৬৬ বছরের অভিযুক্ত এক ব্যক্তিকে অভিযোগ থেকে মুক্তিও দিয়েছে কোর্ট।

রায় ঘোষণার সময় বিচারপতির যুক্তি ‘গোটা ঘটনাটি পাঁচ থেকে দশ সেকেন্ড স্থায়ী হয়েছিল।’ তাই এই অশালীন স্পর্শের ঘটনাকে ধর্ষণ বা যৌন নিগ্রহ বলা যায় না বলেই মত বিচারপতির। রায়টি প্রকাশ্যে আসা মাত্র প্রতিবাদে গর্জে উঠেছে সাধারণ মানুষ।

Advertisement

আদালতের এই রায় ঘিরেই শুরু হয়েছে বিক্ষোভ। ধর্ষণ বা যৌন নিগ্রহের মতো ঘটনায় কীভাবে এমন সময় বিচার করা সম্ভব, সে প্রশ্নই বিচারপতির কাছে রেখেছেন নাগরিকরা। কীভাবে ধর্ষণের মতো গুরুতর ঘটনাকে এত লঘু দেখা সম্ভব, তা নিয়েও অনেকে প্রশ্ন করেছেন।

প্রসঙ্গত, সম্প্রতি একটি স্কুলে ১৭ বছর বয়সি মেয়েকে যৌন হয়রানির শিকার হতে হয়‌। ওই স্কুলের এক বয়স্ক কর্মচারী তার স্তনে হাত দেন। এমনকী বেশ কিছুক্ষণ তা ধরেও থাকেন। পুলিশের কাছে এই নিয়ে মামলা দায়ের করেন ওই পড়ুয়া। ২০২২ সালের এই ঘটনা চলতি বছরে এজলাসে ওঠে। কিন্তু বিচারপতি রায় দেন, গোটা ঘটনাটি পাঁচ থেক দশ সেকেন্ড ঘটেছে। এত কম সময়ে ঘটা একটি ঘটনাকে যৌন হয়রানি বা ধর্ষণ হিসেবে গণ্য করতে নারাজ রোম আদালতের বিচারপতি। সেইমাফিক তার রায়ে নির্দোষ হিসেবে ছাড়া পান ওই ৬৬ বছরের অভিযুক্ত।

প্রসঙ্গত, বিচার প্রক্রিয়া চলাকালীন ওই ৬৬ বছরের অভিযুক্ত জানিয়েছেন, তিনি নাকি ‘মজা’ করছিলেন‌।‌ সেই মর্মে বিচারপতি পরামর্শ দেন, এই ঘটনাকে একটি নিছক মজা হিসেবেই দেখা উচিত। এতে কোনো যৌন চাহিদা নেই‌। পাবলিক প্রসিকিউটর ওই অভিযুক্তের সাড়ে তিন বছর সাজার দাবি করেন। কিন্তু সেই দাবিকে একেবারেই নস্যাৎ করে দেন বিচারপতি। তবে রায়টি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে হতবাক ইতালির জনসাধারণ।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!