এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাপেল স্ট্রিটের যেখানে এক হাজার বছর আগের সামাধিক্ষেত্রটি পাওয়া গেছে সেখানে এক সময় সেন্ট ম্যারিস অ্যাবে ছিল।
সেখানে যেসব কাঙ্কাল পাওয়া গেছে, তাদের মধ্যে দুটি ১১ শতকের বলে মনে করা হচ্ছে। খনন কাজ পরিচালনা করছে বিয়ানকর নামের একটি কোম্পানি। সেখানে তারা একটি নতুন হোটেল তৈরির কাজ করছে।
.png)

স্যাভিগনিয়াক ও সিস্টারসিয়ান আদেশ দ্বারা ব্যবহৃত সেন্ট ম্যারিস অ্যাবেটি ১২ শতকে খোলা হয়েছিল। এই স্থানে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে ১৬০০-এর দশকের ভবনগুলোর ভিত্তিও খুঁজে পাওয়া গেছে।
১৬৬৭ সালের দিকে সাবেক প্রেসবিটারিয়ান মিটিং হাউজের কাছে এগুলো আবিষ্কৃত হয়। তাছাড়া ‘ডাচ বিলি’ নামে পরিচিত একটি বাড়ির অংশও পাওয়া গেছে।
১৬৮৯ সালে উইলিয়াম অব অরেঞ্জ ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের সিংহাসনে আরোহণের পর ডাবলিনে এসে বসতি স্থাপনকারীরা প্রায় ১৭০০ সালে এটি তৈরি করেছিলেন।
সূত্র: বিবিসি