ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লিবিয়ায় তিন মানবপাচারকারীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫০, ৯ জুলাই ২০২৩
লিবিয়ায় তিন মানবপাচারকারীর কারাদণ্ড
ছবি: সংগৃহীত

মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছে লিবিয়ার একটি আদালত। ওই তিন মানবপাচারকারী অভিবাসন প্রত্যাশীদের নির্যাতনসহ নানান অপকর্মে জড়িত ছিলেন।

লিবিয়িার ইতিহাসে এবারই প্রথমবারের মতো মানবাপাচারেরর অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এপি।  

উত্তর আফ্রিকার এ দেশটির মাধ্যমে ইউরোপের দেশ ইতালি ও গ্রিসে পাড়ি জমানোর চেষ্টা করেন অভিবাসন প্রত্যাশীরা। তবে তাদের মধ্যে বেশিরভাগই দালাল ও অপরাধী চক্রের খপ্পরে পড়ে যান।

Advertisement

রাজধানী ত্রিপলীর ওই আদালত যে তিন মানবপাচারীকে কারাদণ্ড দিয়েছেন তারা অভিবাসন প্রত্যাশীদের আটক ও নির্যাতন এবং তাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করেছে।

লিবিয়ার প্রধান কৌঁসুলি এক বিবৃতিতে জানিয়েছেন, তিনজনের মধ্যে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর অপর দু’জনকে ২০ বছরের দণ্ড দেওয়া হয়েছে। তবে বিবৃতিতে এই মানবপাচারকারীদের নাম, জাতীয়তা ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

রাজনৈতিকভাবে লিবিয়া এখন অস্থিতিশীল অবস্থায় রয়েছে। আর এ সুযোগটি কাজে লাগিয়ে অপরাধীদের বিশাল একটি চক্র অবৈধভাবে অভিবাসন প্রত্যাশীদের লিবিয়ায় নিয়ে আসে। এরপর ছোট ছোট রাবারের নৌকায় করে তাদের ভূমধ্যসাগর দিয়ে ইউরোপের দেশে পাচার করে। কিন্তু সবাই এসব নৌকায় করে ইউরোপে পৌঁছাতে পারেন না। এর আগেই তাদের সলিল সমাধি ঘটে তাদের। 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!