স্থানীয় ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার ভোরে লস অ্যাঞ্জেলেস এলাকার বাইরে ঐ বিমানবন্দরের কাছে একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। এতে আগুনে বিমানটি পুড়ে যায়। ছোট কর্পোরেট এই জেট বিমানে থাকা ছয়জনই মারা যান।
বিমানটি লাস ভেগাস থেকে যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে যাত্রীদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
.png)
দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
সূত্র : রয়টার্স