ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্বামীর সামনেই প্রেমিকের সঙ্গে মিলন, বিয়ের মুহূর্তে কাঁদলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩১, ৭ জুলাই ২০২৩
স্বামীর সামনেই প্রেমিকের সঙ্গে মিলন, বিয়ের মুহূর্তে কাঁদলেন স্ত্রী
ছবি: সংগৃহীত

ভারতের বিহারে নিজ স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন স্বামী। এ ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, বিয়ের পরও প্রেমিককে ভুলতে পারছিলেন না স্ত্রী। ভালবাসার মানুষের সঙ্গে নিয়মিতই যোগাযোগ ছিল তার। এ কথা জানার পরও রাগেননি তার স্বামী বরং স্ত্রী ও তার প্রেমিকের পুনর্মিলন করিয়ে দিয়েছেন। সেই মুহূর্তে কেঁদেছেন ঐ নারী।

ঘটনাটি বিহার রাজ্যের নওয়াদা জেলার।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি শিব মন্দিরে স্বামীর সামনেই প্রেমিককে বিয়ে করছেন স্ত্রী। তার সিঁথিতে সিঁদুর পরাচ্ছেন প্রেমিক। সেই মুহূর্তে কাঁদতে দেখা গেছে ঐ নারীকে।

আরো জানা গেছে, সম্প্রতি প্রেমিকের সঙ্গে দেখা করতে গভীর রাতে তার বাড়িতে গিয়েছিলেন ঐ নারী। সেই সময় কর্মসূত্রে বাইরে ছিলেন তার স্বামী। সেদিন ঐ নারীকে হাতেনাতে ধরে ফেলে পরিবারের সদস্যরা। এরপর তার প্রেমিককে মারধরও করা হয়। পরে দু’জনকে আটকে রাখা হয়। গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথাও বলা হয় তাদের। 

এদিকে বাড়ি ফিরে পুরো ঘটনা জানতে পারেন ঐ নারীর স্বামী। এর পরই স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ঐ নারীর প্রেমিকও বিবাহিত। তার তিন সন্তান রয়েছে।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!