ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে ভারী বৃষ্টি-বন্যায় ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৬, ৫ জুলাই ২০২৩
চীনে ভারী বৃষ্টি-বন্যায় ১৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি-বন্যায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে আরো চারজন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সোমবার থেকে প্রবল বৃষ্টিতে চীনের দক্ষিণ-পশ্চিম চংকিং পৌরসভায় বুধবার সকাল ৭টা পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং চারজন নিখোঁজ হয়েছে। মঙ্গলবার মধ্য ও দক্ষিণ-পশ্চিম চীনের বিশাল অংশ জুড়ে বৃষ্টির কারণে সৃষ্ট দুর্যোগের জন্য সতর্কতা জারি করার পর এই হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, সব স্তরের নেতৃস্থানীয় কর্মকর্তাদের বন্যার বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে, জনগণের নিরাপত্তা ও সম্পত্তিকে প্রথমে রাখতে হবে এবং সব ধরনের ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করতে হবে।

Advertisement

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই মাসে ভারী বৃষ্টিপাতের কারণে ৪ লাখ ৬০ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির জন্য ৮৫ হাজার মানুষকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!