ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চলন্ত গাড়ি থেকে কোরবানির ছাগল নিয়ে বাইকে পালাল চোর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭, ২৬ জুন ২০২৩
চলন্ত গাড়ি থেকে কোরবানির ছাগল নিয়ে বাইকে পালাল চোর
ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের মতো পাকিস্তানেও ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির জন্য পশু কেনার ধুম লেগেছে। কিন্তু দেশটিতে কোরবানির জন্য কেনা পশু চুরির ঘটনা লেগেই আছে।

সম্প্রতি দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, চলন্ত এক গাড়ি থেকে ছাগল চুরি করছেন চোর। দেশটির কোয়েটায় ঘটেছে এ ঘটনা। 

সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত ছাগলটি মাওয়েশি মান্ডিতে নিয়ে যাওয়া হচ্ছিল বা সেটি কিনে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি চলন্ত গাড়িতে উঠে পড়েন এবং সেখান থেকে দ্রুত একটি ছাগল কোলে নিয়ে লাফ দেন। এরপর পাশেই তার জন্য অপেক্ষায় থাকা মোটরসাইকেলের পেছনে উঠে পালিয়ে যান। শহরের সারিয়াব রোডে ঘটেছে এ ঘটনা। 

Advertisement

পাকিস্তানে এ ধরনের চুরির ঘটনা বেশ স্বাভাবিক। চোরেরা এমন করে চুরি করার পর পরবর্তীতে তা বিক্রি করে দেন। এমনিতে দেশটিতে এবার উচ্চ মুদ্রাস্ফীতে সাধারণ লোকেরা ঈদের জন্য কোরবানির পশু কিনতে হিমশিম খাচ্ছেন। 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, আরেক ঘটনায় কোরবানির ছাগল চুরি করতে এসে দুই চোর নিহত হয়েছেন। চুরি করে মোটরসাইকেলে করে পালাতে গেলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। পাঞ্জাবের কোট আদ্দুতে ঘটেছে এ ঘটনা।

সূত্র: জিও নিউজের

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!