ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৬, ২৪ জুন ২০২৩
রাশিয়ার বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর অন্যতম সহযোগী ও ভাড়াটে বেসরকারি সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন। তার এই বিদ্রোহের খবরে দেশটির বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, ভাড়াটে ওয়াগনার গ্রুপের প্রধান দেশের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর রাশিয়ার রাজধানীতে সন্ত্রাসবিরোধী ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ওয়াগনার প্রধানের বিদ্রোহ ঘোষণার পর নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সন্ত্রাসবিরোধী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরইমধ্যে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি সশস্ত্র বিদ্রোহের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

Advertisement

রাশিয়ার ভাড়াটে সেনার দল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন বলেছেন, মিথ্যা যুক্তি দিয়ে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালিয়েছে। ইউক্রেন আক্রমণের পেছনে ক্রেমলিন বিভিন্ন যুক্তি দেখালেও, সেগুলো রুশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মিথ্যাচার ছিল। 

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার প্রেস সার্ভিসের টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিও ক্লিপে ওয়াগনার প্রধান প্রিগোঝিন এ দাবি করেন। 

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করে রাশিয়া বলেছে, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করতে এ অভিযান। 

ওয়াগনার প্রধান রাশিয়ার এ দাবি প্রত্যাখ্যান করে বলেন, ‘এটা একটা সাজানো সুন্দর গল্প। প্রতিরক্ষা মন্ত্রণালয় সমাজ ও প্রেসিডেন্টকে প্রতারিত করার চেষ্টা করেছে। তারা আমাদের একটি গল্প বলার চেষ্টা করেছে যে ইউক্রেন ন্যাটোর সঙ্গে জোট বেঁধে আমাদের আক্রমণ করার পরিকল্পনা করছে।

জানা গেছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিপুল পরিমাণ সেনা হত্যার অভিযোগে বিদ্রোহ ঘোষণা করেছে রাশিয়ার ভাড়াটে গ্রুপ ওয়াগনার। এমনকি পুতিনকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়ে মস্কো বরাবর যাত্রার কথা জানায় ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!