ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে উচ্চ তাপমাত্রার রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩২, ২২ জুন ২০২৩
যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে উচ্চ তাপমাত্রার রেকর্ড
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে চলছে ভয়াবহ তাপদাহ। দেশটির টেক্সাস, নিউ মেক্সিকোসহ বিভিন্ন অঙ্গরাজ্যে উচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। কয়েক মিলিয়ন মানুষ চরম গরমে কষ্ট পাচ্ছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, উচ্চ তাপমাত্রা ও উচ্চ আর্দ্রতার পাশাপাশি, পূর্ব ও দক্ষিণ নিউ মেক্সিকো এবং টেক্সাসের অধিকাংশ এলাকাজুড়ে গত ছয় সপ্তাহজুড়ে রেকর্ড তাপপ্রবাহ চলছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া ব্যুরোর সর্বশেষ পূর্বাভাস অনুসারে, উত্তর টেক্সাসে দু’এক দিনের মধ্যে স্বল্পমেয়াদী বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা খানিকটা কমলেও, আগামী সপ্তাহে তা আবার বেড়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়াতে পারে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!