ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সুদান থেকে ৫ লাখেরও বেশি মানুষ পালিয়েছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৫, ২১ জুন ২০২৩
সুদান থেকে ৫ লাখেরও বেশি মানুষ পালিয়েছে: জাতিসংঘ
ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ সুদানে চলমান সংঘাতের ফলে এখন পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখ লোক। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডি।

নাইরোবিতে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত আমরা সুদান থেকে ৫ লাখ লোকের পালিয়ে আসা চিহ্নিত করেছি। ২০ লাখ লোক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। আমরা এই সংঘাত বন্ধ করতে না পারলে শরণার্থীর ঢল বাড়তেই থাকবে।

এদিকে দুই মাসেরও বেশি সময় ধরে সংঘাত চলায় জাতিসংঘ আশঙ্কা করছে, এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে এবং প্রতিবেশী আফ্রিকান দেশগুলোকে অস্থিতিশীল করে তুলবে।

Advertisement

উল্লেখ্য, সুদানে সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহানের অনুগত বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতির বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল থেকে সংঘাত চলছে। হামদান দাগালো সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতৃত্ব দিচ্ছেন।

সূত্র: আল জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!