রোববার (১৮ জুন) বিক্রম নামের ওই ব্যক্তি অভিযোগে বলেন, তার স্ত্রী রচনার সঙ্গে বিয়ে হয় ২৪ বছর আগে। তাদের দুই সন্তানও রয়েছে। রচনা তাকে বিভিন্ন কারণে প্রায়ই চড়-থাপ্পড় মারেন। ধাক্কা মেরে ফেলেও দেন মাঝেমাঝেই। আর এই সব কিছুই হয় খুব সামান্য কারণেই।
বিক্রমের অভিযোগ, রেগে গেলে স্ত্রী রচনা বিক্রমের মা, বাবাকেও গালিগালাজ করতে থাকেন। বাড়ির সমস্ত জিনিসপত্র বাইরে ছুড়ে ভাঙেন।
.png)
জানা যায়, বিক্রম ও রচনার সংসারে অশান্তি নতুন নয়। তাদের এক ছেলের বয়স ২১ এবং মেয়ে বয়স ২৩ বছর।
আরো পড়ুন>> এবার মুখের লালা থেকেই জানা যাবে অন্তঃসত্ত্বা কি না
ঝোটওয়ারা থানার পুলিশ জানিয়েছে, স্বামী, স্ত্রীকে ডেকে পাঠানো হবে। দু’জনকে মুখোমুখি বসিয়ে সমস্যার কথা জানার চেষ্টা করবে পুলিশ। থানার তদন্তকারী কর্মকর্তা বলেন, আমরা দু’জনকেই ডেকে পাঠাব। কথা বলে সমস্যা সমাধান করতে হবে। বাড়ির মধ্যে এ সব ব্যাপার ভাল নয়। দ্রুত সমস্যা মেটাতে হবে দম্পতিকে।
বিক্রম অভিযোগ করে বলেন, গত ১৭ জুন শেষ বার তাকে মারধর করেন স্ত্রী। তার পরেই বিক্রম স্থির করেন পুলিশের কাছে যাবেন।
এর আগেও বহু দিন ধরে তার উপর স্ত্রী এ ভাবেই অত্যাচার চালাচ্ছেন বলে অভিযোগ স্বামীর। চার বার স্ত্রীর নামে অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু তাতেও মারের হাত থেকে বাঁচতে পারেননি। তাই আবারও পুলিশেরই কাছে যান তিনি।
সূত্র: নিউজ নাইন