বিবৃতিতে বলা হয়, যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোর্শকোভ প্রথম ‘ইয়ট ধরনের জলযান’ আভালন থেকে থেকে দেওয়া বিপদ সঙ্কেত পায়। গোর্শকোভ ও মালবাহী জাহাজ পিজমা সফল উদ্ধার অভিযান চালায় এবং গ্রিস ও জার্মানির পতাকাবাহী জলযানটির যাত্রীদের চিকিৎসা সহায়তা দেয়, এরপর তাদের কলিমনোস দ্বীপের উপকূলে গ্রিসের কোস্টগার্ডের জাহাজে তুলে দেয়।
তবে ঐ বিবৃতিতে যাত্রীদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বা তারা কোনো দেশের নাগরিক তা জানানো হয়নি।
.png)
রয়টার্স জানিয়েছে, অ্যাডমিরাল গোর্শকোভ রাশিয়ার নেতৃত্বস্থানীয় যুদ্ধজাহাজগুলোর অন্যতম এবং আগে এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও মোতায়েনে ব্যবহৃত হয়েছে।
এ ঘটনার সময় জাহাজটি কী ধরনের অস্ত্র বহন করছিল তা পরিষ্কার হয়নি।