ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ায় ইউক্রেনের গোলাবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৩, ১৯ জুন ২০২৩
রাশিয়ায় ইউক্রেনের গোলাবর্ষণ
ছবি: সংগৃহীত

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলের ভালুইকি শহরে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এ ঘটনায় অন্তত সাত বেসামরিক লোক আহত হয়েছে। এদের মধ্যে একজন শিশুও আছে। অঞ্চলটির গভর্নর এ দাবি করেছে। সোমবার সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, হামলায় পাঁচতলা ভবন ও চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে একটি ভবনে আগুন ধরেছে। এছাড়া বেলগোরদের উত্তরে কুর্স্ক অঞ্চলের গভর্নর রোমান স্টারোভোট বলেন, দুইটি গ্রামে গোলাবর্ষণ চালিয়েছে ইউক্রেন বাহিনী। প্রাথমিক তথ্যানুসারে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রুশ এ গভর্নর। 

তবে আল জাজিরার পক্ষ থেকে রাশিয়ার এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া ইউক্রেনের পক্ষ থেকেও এসব হামলা নিয়ে মুখ খুলেনি। 

Advertisement

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৫ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!