ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিপাইনে ৫.৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৯, ১৭ জুন ২০২৩
ফিলিপাইনে ৫.৫ মাত্রার ভূমিকম্প
ফাইল ফটো

ফিলিপাইনের উত্তরাঞ্চলে বাবুয়ান দ্বীপপুঞ্জে শনিবার ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।

ইউএসজিএস অনুসারে, ৩৪ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হেনেছে।

Advertisement

ফিলিপাইনের রাষ্ট্রীয় ভূকম্পবিদ্যা সংস্থা জানিয়েছে, তারা ভূমিকম্প পরবর্তী কম্পনের (আফটারশক) আশঙ্কা করছে। তবে উপকূলীয় ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারের মধ্যে অবস্থিত, যেখানে আগ্নেয়গিরির কার্যকলাপ ও ভূমিকম্প সাধারণ ঘটনা। সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!