ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

টোঙ্গায় আঘাত হানল ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫২, ১৬ জুন ২০২৩
টোঙ্গায় আঘাত হানল ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ফাইল ফটো

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ২। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬৭ কিলোমিটার গভীরে।

শুক্রবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, শুক্রবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরের টোঙ্গার কাছে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হনেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

সংস্থার তথ্যানুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টোঙ্গার প্রায় ২৮০ কিলোমিটার (১৭৪ মাইল) দক্ষিণ-পশ্চিমে। আর ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬৭.৪ কিলোমিটার (১০৪ মাইল) গভীরে।

Advertisement

মার্কিন সুনামি সতর্কীকরণ সংস্থা দ্য ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম বলেছে, ভূমিকম্পের জেরে মার্কিন পশ্চিম উপকূল, ব্রিটিশ কলাম্বিয়া বা আলাস্কায় সুনামির কোনো আশঙ্কা নেই।

অন্যদিকে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণাঞ্চলের কাছে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে রিপোর্ট করেছে।

গত মাসের দ্বিতীয় সপ্তাহে টোঙ্গায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২১০ কিলোমিটার গভীরে। অবশ্য শক্তিশালী সেই ভূমিকম্পের জেরে সেসময়ও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!