ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

একটানা ১২৭ ঘণ্টা নেচে বিশ্ব রেকর্ড কিশোরীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০৪, ১৫ জুন ২০২৩
একটানা ১২৭ ঘণ্টা নেচে বিশ্ব রেকর্ড কিশোরীর
শ্রুস্তি সুধির জগতপ - ফাইল ছবি

পাঁচ দিনে টানা ১২৭ ঘণ্টা নেচে বিশ্ব রেকর্ড গড়েছে ভারতের এক কিশোরী। ১৬ বছর বয়সী ওই কিশোরীর নাম শ্রুস্তি সুধির জগতপ।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বিচারক স্বপ্নীল দাঙারিকর জানিয়েছেন, শ্রুস্তি তার কলেজ অডিটোরিয়ামে টানা পাঁচ দিনের ম্যারাথনে মোট ১২৭ ঘণ্টা নেচেছে। অডিটোরিয়াম ভর্তি দর্শক তার নাচ দেখেছে।

স্বপ্নীল বলেন, ‘এটি করতে গিয়ে তার ক্লান্ত হয়ে পড়া খুব স্বাভাবিক ছিল। কিন্তু তার বাবা-মা তার সঙ্গে দারুণভাবে সহযোগিতা করেছে। তার তাদের মেয়ের মুখ পানি দিয়ে বারবার ধুয়ে দিয়েছে এবং তাকে সতেজ রাখতে নানাভাবে চেষ্টা করেছে। সবমিলিয়ে দারুণ মনোমুগ্ধকর পারফরম্যান্স ছিল।’

Advertisement

আরো পড়ুন>> হোয়াইট হাউজের অনুষ্ঠানে ‘অর্ধনগ্ন’ হওয়ায় তিন অতিথি নিষিদ্ধ

গিনেস রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রুস্তি গত ২৯ মে তার নাচ শুরু করে। শেষ হয় জুনের ৩ তারিখে। শ্রুস্তি জানিয়েছে, সে বিশ্ব রেকর্ড গড়ার জন্য কত্থক নাচকে বেছে নিয়েছিল। সে বলেছে, ‘আমি ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতেই এই নাচকে বেছে নিয়েছিলাম।’

বিশ্ব রেকর্ড গড়ার আগে শ্রুস্তিকে টানা ১৫ মাসের দীর্ঘ অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তার দাদার কাছ থেকে শেখা যোগ নিদ্রা তার মস্তিষ্কের ডেল্টাওয়েভ সক্রিয় করতে সহায়তা করেছে। পাশাপাশি তার ঘুমের গভীরতা বাড়িয়েছে এবং শরীর পুনর্গঠনে সাহায্য করেছে। এ ছাড়া সে প্রতিদিন ৪ ঘণ্টা মেডিটেশন, ৬ ঘণ্টা নাচ এবং ৩ ঘণ্টা অন্যান্য অনুশীলন করেছে। 

এর আগে, টানা নাচের রেকর্ডটি দখলে ছিল এক নেপালি তরুণীর। বন্দনা নেপাল নামে ওই তরুণী ২০১৮ সালে টানা ১২৬ ঘণ্টা নেচেছিলেন।

সূত্র: নিউজ নাও

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!