ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডের পর ধসে পড়ল ফ্লাইওভার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৩, ১১ জুন ২০২৩
যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডের পর ধসে পড়ল ফ্লাইওভার
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে একটি ফ্লাইওভারে চলাচলরত যানবাহনে অগ্নিকাণ্ড ঘটে। এরপর আগুনের তীব্রতায় ফ্লাইওভারের একটি অংশ ধরে পড়েছে। এতে ফ্লাইওভারের উভয়দিক বন্ধ হয়ে গেছে। তবে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, ফ্লাইওভারের একটি স্ল্যাব উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার উত্তরমুখী লেনের ওপর ধসে পড়েছে।

ফিলাডেলফিয়া ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ডেরিক বাউমার বলেছেন, জরুরি কর্মীরা রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনার খবর পান। তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে কয়েকটি যানবাহনে ব্যাপক আগুন দেখতে পান।

Advertisement

তারা মনে করছেন, কোনো ট্যাংকার ট্রাকে আগুন ধরে গিয়েছিল। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও জানিয়েছেন জরুরি কর্মীরা।

ডেরিক বাউমার বলেন, আগুনের কারণে হয় ভূগর্ভস্থ গ্যাস লাইনে বিস্ফোরণ হয়েছিল। ফ্লাইওভারে উত্তাপের কারণে উত্তর ও দক্ষিণমুখী লেনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

ফিলাডেলফিয়ার জরুরি ব্যবস্থাপনা অফিসের পরিচালক ডমিনিক মিরেলেস বলেছেন, আমাদের জন্য দিনটি দীর্ঘ হতে চলেছে। ইন্টারস্টেট ৯৫ (আই-৯৫) ধসে গেছে। উত্তরমুখী লেন একেবারে বন্ধ; দক্ষিণমুখী লেনটিও একই অবস্থায়। ধ্বংসাবশেষ অপসারণ শুরু করতে ভারী সরঞ্জামের প্রয়োজন হবে।

অঙ্গরাজ্যটির জরুরি ব্যবস্থাপনা অফিস বলছে, জননিরাপত্তা নিশ্চিত করতে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। লোকেদের এ রুট ব্যবহার করতে না করা হয়েছে। ঘটনাস্থলের ক্ষয়ক্ষতি নিরূপণে ড্রোন ওড়ানোর চিন্তাও করছে তারা।

সূত্র: আলজাজিরা

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!