ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আন্তর্জাতিক বাজারে সোনার দর সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫১, ৫ জুন ২০২৩
আন্তর্জাতিক বাজারে সোনার দর সর্বনিম্ন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডলারের দর বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখি দেখা দিয়েছে।

সোমবার বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, সোমবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৪০ ডলার ৩৯ সেন্ট। গত ৩০ মের পর যা সর্বনিম্ন।

Advertisement

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৯৫৪ ডলার ৬০ সেন্টে। 

এক্সিনিটির প্রধান বাজার বিশ্লেষক হ্যান ত্যান বলেন, গত মে মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বেড়েছে। ফলে ডলারের শক্তি বৃদ্ধি পেয়েছে। এতে স্বর্ণের আকর্ষণ কমেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: সোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!