উড়িষ্যা রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ জেনা জানিয়েছেন, কী কারণে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে তা খুঁজতে তদন্ত নেমেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। সঙ্গে ছিল স্নিফার কুকুর, ১১৫ অ্যাম্বুলেন্স, ৫০টি বাস এবং ৪৫টি মোবাইল স্বাস্থ্য সেবা।
.png)
রাজধানী ভুবনেশ্বর থেকে ২০০ কিলোমিটার দূরে শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। একটি ট্রেন আর একটি ট্রেনের উপরে উঠে যায়। এতে অনেকে কামরার মধ্যে আটকা পড়ে।
উড়িষ্যা ফায়ার বিভাগে পরিচালক সুধাংশু সারঙ্গী বলেন, কামরাগুলো এমনভাবে পড়েছিল তাতে মনে হয়নি ভেতরে কোনো মানুষ জীবিত থাকতে পারে। ঘটনাটি খুবই ট্রাজেডিক ছিল। এ রকম ঘটনা আমি আমার জীবনে কখনো দেখিনি।
উল্লেখ্য, ভারতে ২০১০ সালের ১০ মে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ঘটনায় মৃত্যু হয়েছিল ১৪৮ জনের। এর আগে ১৯৯৯ সালের ২ আগস্ট উত্তরবঙ্গের ইসলামপুরের কাছে গাইসালে রেল দুর্ঘটনায় রেলের সরকারি হিসাবে ২৮৫ জনের মৃত্যু হয়েছিল।
সূত্র: আলজাজিরা