ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মেক্সিকোতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১০ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২০, ৩০ মে ২০২৩
মেক্সিকোতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১০ 
সংগৃহীত ছবি

উত্তর মেক্সিকোতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। তারা পুলিশের ওপর চালানো বন্দুক হামলার সন্দেহভাজন অপরাধী। এ ঘটনায় পুলিশের চারজন কর্মকর্তা আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর মেক্সিকোর নুয়েভো লিওন এবং তামাউলিপাস রাজ্যের মধ্যে একটি মহাসড়কের পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নুয়েভো লিওন পাবলিক সিকিউরিটি সেক্রেটারি জেরার্ডো প্যালাসিওস ফেসবুকে লিখেছেন, তিনটি সাঁজোয়া ট্রাকে ভ্রমণকারী ব্যক্তিরা বেসামরিক বাহিনীর সদস্যদের ওপর গুলি চালায়। এতে দশজন সন্দেহভাজন অপরাধী নিহত এবং চারজন কর্মকর্তা আহত হয়েছেন।

Advertisement

এই অঞ্চল সহিংসতার জন্য পরিচিত। দুই রাজ্যের মধ্যবর্তী রাস্তাগুলোতে প্রায়ই অপহরণ, গুম এবং ডাকাতির ঘটনা ঘটে।

২০০৬ সালে সরকারের বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে মেক্সিকোতে ৩ লাখ ৪০ হাজারের বেশি হত্যার ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছে লক্ষাধিক। তবে এসব সংঘর্ষের ঘটনার জন্য অপরাধী চক্রকে দায়ী করা হয়।

সূত্র: এএফপি

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: মেক্সিকো
লিংক সফলভাবে কপি হয়েছে!