ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাল্যবন্ধুর জ্বলন্ত চিতায় ঝাঁপ, প্রাণ গেল অপর বন্ধুর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৮, ২৯ মে ২০২৩
বাল্যবন্ধুর জ্বলন্ত চিতায় ঝাঁপ, প্রাণ গেল অপর বন্ধুর
ফাইল ফটো

ভারতে প্রায়ই ঘটে বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনা। এমন ঘটনা কারণে আলোচনার শীর্ষে থাকে ভারত। আজও তার ব্যতিক্রম ঘটেনি। এবার মৃত বন্ধুর চিতায় ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন অপর এক বন্ধু। 

পৃথিবীর অন্যতম উপহার হচ্ছে বন্ধু। একটি ভালো বন্ধু আজীবন পাশে থাকে। বন্ধু হারানোর যন্ত্রণা সহ্য করা যে কারোর কাছেই খুবই কষ্টকর। এ যন্ত্রণা সহ্য করতে না পেরে এক ব্যক্তি ঝাঁপ দিলেন মৃত বন্ধুর চিতায়। 

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের ফিরোজাবাদে।শনিবার মৃত্যু হয়েছে অশোক কুমার নামক এক ব্যক্তির। তার বয়স আনুমানিক ৪০ বছর। তার ছোট্টবেলার বন্ধু গৌরব সিং অশোকের মৃত্যুর খবরে ভেঙে পড়েছিলেন। অশোকের মৃত্যু হয়েছে ক্যান্সারে। এই শোকে অনেকটা কাতর হয়ে পড়েন তিনি।

Advertisement

আরো পড়ুন>> জয়ী হয়ে জনগণের উদ্দেশ্যে যা বললেন এরদোগান

ফিরোজাবাদের মাদিয়া নাদিয়া গ্রামে যখন অশোকের দেহ চিতায় জ্বলছে, তখন আচমকা সেখানে ঝাঁপ দিয়ে দেন গৌরব। সবাই বাঁচাতে যান গৌরবকে। তখনই দেখা যায়, গৌরবের দেহ প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য গৌরবকে নিয়ে আগ্রায় নেওয়া যাওয়া হচ্ছিল। কিন্তু যাত্রা পথেই জীবনের শেষ নিশ্বাস। 

ঘটনা সূত্রে পুলিশ বলছে, অশোকের দেহ যখন চিতায় পুড়ছিল, তখন শেষ মুহূর্তে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ধীরে ধীরে সবাই সেখান থেকে চলে যেতে থাকেন। কিন্তু সেখানে ছিলেন অশোকের বন্ধু গৌরব। তখনি অশোকের চিতায় ঝাঁপ দেন গৌরব। ততক্ষণে সেখানে লোকসংখ্যা কম থাকায় অনেকের পৌঁছতে দেরি হয়। ফলে গৌরবকে বের করে আনতে দেরি হয়। তার ফলেই ৯০ শতাংশ দেহ পুড়ে যায় গৌরবের। 

নিহতের পরিবার জানায়, দুজনেই ছোট থেকে স্কুলের বন্ধু। দুজনের বিয়েও হয়েছে একই দিনে। গৌরব মঞ্জিরা বাজাতে ভালোবাসতেন আর অশোক বাজাতেন ঢোল। একসঙ্গে তাদের বাজনা বাজাতে অনেক সময়ই বহু বিয়ে বাড়ি থেকে ডাকা হতো। 

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!